অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৫, ১৪:০৩আপডেট : ২০ জুন ২০২৫, ১৪:০৩

অগ্রণী ব্যাংক পিএলসি শনিবার (২১ জুন) থেকে তাদের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২০ জুন) জাতীয় দৈনিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যেকোনও শাখা থেকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।

এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধের পেছনে কোনও কারণ উল্লেখ না করলেও ব্যাংকটি জানিয়েছে, এটি অনিবার্য কারণে বন্ধ রাখা হচ্ছে। এ সিদ্ধান্তে গ্রাহকরা যে সাময়িক অসুবিধার মুখে পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির ৫৬৭টি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে সাধারণত নগদ জমা ও উত্তোলন, হিসাব খোলা, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ নানা ধরনের সেবা দেওয়া হয়ে থাকে।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধু শাখা-ভিত্তিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে জানা গেছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন এক মাসের অনুগ্রহভাতা
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার