মেয়েদের লেখাপড়া বন্ধ করে কম বয়সে বিয়ে দেবেন না: গওহর রিজভী

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ০২:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০২:২৮

গওহর রিজভী (ফাইল ছবি)

ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েদের পড়াশুনা করার সুযোগ দেওয়ার জন্য খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী। তিনি বলেছেন, ‘মেয়েদের লেখাপড়া বন্ধ করে কম বয়সে বিয়ে দেবেন না। তাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে দিন।’

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বেরেঙ্গা পুঞ্জি পরিদর্শনকালে খাসিয়া সম্প্রদায়ের জীবনমান পর্যালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. গওহর রিজভী বলেন, ‘ডাইভারসিটি আমাদের দেশের বড় এক শক্তি। এটা এ দেশকে বিশ্বে অনন্য করেছে। কাজেই ডাইভারসিটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সবাই এ দেশের। তাই সবার সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’

পরে গওহর রিজভী বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং পুঞ্জিতে বৃক্ষরোপণ করেন।

পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঞ্জি প্রধান কোয়ান সিং। এতে আরও বক্তব্য রাখেন–  মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহেল মাহমুদ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, গওহর রিজভীর স্ত্রী এনে যে, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।

গওহর রিজভীর পুঞ্জি পরিদর্শনের সময় পুঞ্জিবাসীর পক্ষ থেকে ভূমির অধিকার, বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ, লেবু ও সুপারি বাগানের জন্য আর্থিক অনুদান, পুঞ্জির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থাসহ ৭ দফা দাবি জানানো হয়। গওহর রিজভী পুঞ্জিবাসীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের