শীতে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১১:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:০৪

শীতে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ পৌষের শেষ আর মাঘের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বাড়ছে। সোমবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, তীব্র শীতের কারণে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কাজ না থাকায় তারা রাস্তার পাশে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মার্কেট এলাকায় রাস্তার পাশে আগুন পোহানো অবস্থায় ফুল মিয়া, জামাল মিয়া, অশোক রায়, আব্দুল আওয়াল জানান, শীতে পরিবারের শিশু এবং বয়স্করা শ্বাস কষ্টসহ নানা রোগে ভুগছেন। সংসার চালানোর তাগিদে তারা ঘর থেকে কাজের সন্ধানে বের হয়েছেন।

এদিকে, সকাল ৯টা পর্যন্ত জেলা শহরের কোথাও কোথাও সূর্যের দেখা মেলেনি। সাধারণ মানুষ জানান, এভাবে চলতে থাকলে দুর্ভোগ আরও বাড়বে।

আরও পড়ুন:
বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম