নাটোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮

আদালত

নাটোরে হত্যা মামলায় শাহ আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

পিপি সিরাজুল ইসলাম জানান, যাবজ্জীবনের পাশাপাশি শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সাজাপ্রাপ্ত শাহ আলম সিংড়া উপজেলার বিনগ্রামের হাসেন শেখের ছেলে। কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন জানান, শাহ আলম বর্তমানে কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, সিংড়ার বিনগ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর শরিফুল ইসলাম নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর দৌপুকুরিয়া বটগাছের কাছে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে শাহ আলমসহ কয়েক জনের বিরুদ্ধে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর চার জনকে বেকসুর খালাস দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম