হঠাৎ অসুস্থ আইভী, নেওয়া হচ্ছে ঢাকায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫২

নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী (ফাইল ছবি/ফোকাস বাংলা) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে নাসিক নগর ভবনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ-২) আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মেয়র বিকালে নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। বমি বমি ভাব হলে তিনি বাথরুমে গিয়ে বমি করেন। পরে বের হয়ে স্যালাইন খান।’

তিনি আরও বলেন, ‘মেয়র অসুস্থ হয়ে পড়লে সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল তার প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন স্বজনরা।’
এবিষয়ে জানতে মেয়রের ছোট ভাই আলী রেজা রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে (আইভী) ঢাকায় নেওয়া হচ্ছে। সম্ভবত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হবে।’

আরও পড়ুন:
না.গঞ্জে সংঘর্ষের ফুটেজ দেখে অস্ত্রধারীদের ধরার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী



/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম