পিরোজপুরে ডাকাত সর্দারের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২৩:৫০

উদ্ধার হওয়া অস্ত্র (ছবি- প্রতিনিধি)

পিরোজপুর সদর উপজেলায় ডাকাত সর্দার ইলিয়াস ওরফে সুমনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার কলাখালী ইউনিয়নের চলপুকুরিয়ায় ইলিয়াস ওরফে সুমনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ খবর নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সালাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত সরদার ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় বন্দুক, ১৫ রাউন্ড গুলি, ৩টি রামদাসহ বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।

পুলিশ সুপার আরও জানান, ইলিয়াস ওরফে সুমন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৭-৮টি ডাকাত দলের সর্দার। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম