রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১১:০৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১২:৫০

বন্দুকযুদ্ধ রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রজব আলী নামে এক যুবক নিহত হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার ভোর ৪টার দিকে নগরীর ধর্মদাস ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে নগরীর ধর্মদাস ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে রজব আলী নামে এক ডাকাত নিহত হয়। তবে অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘নিহত রজব আলীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুরে। তার বিরুদ্ধে রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।’

আরও পড়ুন:
জয়পুরহাটে ১১ দোকানে ডাকাতির অভিযোগ, পুলিশের দাবি চুরি

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম