জয়পুরহাটে ১১ দোকানে ডাকাতির অভিযোগ, পুলিশের দাবি চুরি

জয়পুরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১০:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১০:২৫

জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে ১১টি দোকানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।  রবিবার (২১ জানুয়ারি)  রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ১৫ লাখ টাকার মালামাল লুট হওয়ার অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে পুলিশের দাবি ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ডাকাতি নয়, তালা ভেঙে কয়েকটি দোকানে মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।’

কাশিড়া বাজারের দোকান মালিকরা জানান, রবিবার রাত ১টার দিকে ২৫-৩০ জনের ডাকাতদল বাজারের ১১টি দোকানের তালা ভেঙে নগদসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাজারের চার নৈশ প্রহরীকে ডাকাতরা মারধর করে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে দুই ঘণ্টা ধরে দোকানগুলোতে  লুটপাট করে ডাকাতদল।

ব্যবসায়ী শাহজাহান আলী জানান, ডাকাতরা তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ বেশ কিছু মালামাল লুট করেছে। পুলিশ তৎপর হলে সহজেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব।

দোকান মালিক সমিতির সভাপতি বিপ্লব সাখিদার বলেন, ‘ডাকাতির বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানালে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম রাতেই ঘটনাস্থলে আসেন।’

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী