এসিডদগ্ধ ১৩ মাসের শিশু

নওগাঁ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ০০:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০১:০৬

নওগাঁ নওগাঁর মান্দা এলাকায় রিদওয়ান ইসলাম নামে ১৩ মাস বয়সের এক শিশু এসিডদগ্ধ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে দগ্ধ হয় সে। শিশুটি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ৬১ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

রিদওয়ান ইসলাম মান্দা উপজেলার মৈনম গ্রামের ফকির পাড়ার রবিউল হাসানের ছেলে।

রবিউল হাসানের বাড়িতে সাপের উপদ্রব ছিল। এ থেকে রক্ষা পেতে বাড়িতে কার্বোলিক এসিড রাখা হয়েছিল। মঙ্গলবার বিকালে শিশু রিদওয়ান লুকোচুরি খেলছিল। খেলার ছলে সে শোবার ঘরে চৌকির নিচে বোতলে রাখা এসিডের বোতল খুলে ফেলে।

এক পর্যায়ে তার এসিড শরীরে পড়লে কোমরের নিচ থেকে বাম পায়ের গোড়ালি পর্যন্ত পুড়ে যায়। এ সময় শিশুটি চিৎকার দিলে মা রুমি খাতুন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রাথমিক অবস্থায় দগ্ধ স্থানে পানি ঢালা হয়। পরে রাত ৮টার দিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ জানান, শিশুটির চিকিৎসা চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম