সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০১৮, ০১:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ০১:৩৫

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কবির আহমেদ ভোলা (৫৫) ও ইমরান আলী জয় (১৯)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানিয়েছেন, ‘সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ তিন জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।’

ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ড থানার টহল পুলিশের একটি টিম সাদা পোশাকে রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকায় টহল দিতে গেলে রাস্তায় আড্ডারত তিন জনকে ধরে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী তাদের বাধা দেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশ সদস্যরা সংঘর্ষে জড়ান। এসময় পুলিশের গুলিতে তিন গ্রামবাসী আহত হন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘ওই ঘটনার জের ধরে গ্রামবাসী রাত ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে তাদের বিচারের আশ্বাস দিলে তারা রাত ১০টা ২৫ মিনিটের দিকে অবরোধ তুলে নেয়।’

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানের ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন ব্যস্ত পাওয়া যায়।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক আহসান হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীতাকুণ্ড থানা পুলিশের সঙ্গে গ্রামবাসীর একটি ঝামেলাকে কেন্দ্র করে গ্রামবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় গ্রামবাসী রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ