কুমিল্লা কোর্টে বিচারকের সঙ্গে অসদাচারণ করায় পিপির ছেলে আটক

কুমিল্লা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮

কুমিল্লা

কুমিল্লায় নারী ও শিশু কোর্টে ঢুকে বিচারকের সঙ্গে অসদাচারণ করায় পিপির ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের নারী ও শিশু কোর্টে এ ঘটনা ঘটে। কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

অসদাচারণের দায়ে আটক  হওয়া মো.কাউছার অপু (২৭) কুমিল্লা নারী ও শিশু কোর্টের পিপি সিদ্দিকুর রহমানের ছেলে।

কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, নারী ও শিশু কোর্টের পিপি সিদ্দিকুর রহমানের ছেলে কোর্টের ভেতরে ঢুকে

বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় বিচারক আজিজ আহম্মেদ ভূইয়া তাকে বিশৃঙ্খলা বন্ধ করে কোর্ট ত্যাগের জন্য বললে সে বিচারকের সঙ্গেও অসদাচারণ করে। এ ঘটনায় আদালতে নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে কাস্টরিতে নিয়ে যায়। পরে তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় পাঠানো হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, বিচারকের সঙ্গে অসদাচারণ করার দায়ে তাকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে ফিফটি ফোরে চালান দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বিষখালী নদীতে কার্গো ডুবি, নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের