পত্রিকা বিক্রেতা আমিনুলকে হারিয়ে দিশেহারা পরিবার

লালমনিরহাট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫০





আমিনুল ইসলাম লালমনিরহাট রেলওয়ে জংশনের সিক লাইনে শান্টিং ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন পত্রিকা বিক্রেতা আমিনুল ইসলাম (৪০)। তিনি শারীরিক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, আমিনুলকে হারিয়ে দিশেহারা তার পরিবার। শোকে বিহ্বল তার সহকর্মীরাও।
জানা গেছে, স্ত্রী জাহানারা বেগম, ছেলে জাহিদ হাসান (৬), মেয়ে আফছানা বেগম (৮) ও আফরোজা বেগমকে (৯) নিয়ে তার আলাদা সংসার ছিল।
আমিনুলের বাড়িতে সরজমিনে গিয়ে দেখা গেছে, তার স্ত্রী জাহানারা বেগম সন্তানদের নিয়ে বিলাপ করছেন। এ সময় তিনি বলেন, ‘সে (আমিনুল) দুপুরে ভাত খায় নাই। এত কষ্ট করে সংসার চালায়। এখন কিভাবে সংসার চলবে, জানি না। আমার পরিবারের কী হবে?’
পত্রিকা বিক্রেতা আমিনুলকে হারিয়ে দিশেহারা পরিবার আমিনুলের মা আলেয়া বেগম ও বড় ভাই মো. আলম বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে আমিনুল বাড়ি থেকে বেড় হয়। পরে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড়ে সাজিদ পেপার হাউসে যায়। সেখান থেকে পত্রিকা নিয়ে বাজারে বিলি করে রেলজংশন পার হতে গিয়ে একটি শান্টিং ট্রেনে কাটা পড়ে নিহত হয়। কিছুদিন আগে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফফারও বার্ধক্যজনিত কারণে মারা যান।’
সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম ও আব্দুল হাকিম বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী হলেও আমিনুল কারও কাছে হাত পাততেন না। পত্রিকা বিক্রি করে যে আয় হতো, তা দিয়েই তার সংসার চলতো। অকাল মৃত্যুতে তার পরিবার চরম বিপদে পড়েছে।’
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘নিহত আমিনুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে লালমনিরহাট বিভাগীয় সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট সাজ্জাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নিহত আমিনুল রেল দফতরেই পত্রিকা বিলি করতো। তার মৃত্যুতে আমি নিজেও ব্যথিত।’
আরও পড়ুনঃ


অস্ত্র উদ্ধারে সাতছড়ি উদ্যানে আবারও র‌্যাবের অভিযান

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি