বগুড়ার নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করার দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার এই শাস্তি দেন।
বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন-পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার মিজানুর রহমান এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন- কুমিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক খালেক মাহমুদ ও ভরতেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, ‘নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
পুলিশকে তথ্য দেওয়ায় সোর্সের চোখ উপড়ে ফেললো মাদক ব্যবসায়ীরা







