কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৭৯ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১

কুমিল্লা

কুমিল্লায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১৬টি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

গত চার দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অব্যাহত অভিযানে আতঙ্কে রয়েছেন বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

গ্রেফতার ৭৯ জনের মধ্যে ৬২ জন বিএনপি এবং ১৭ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

এছাড়া ৫ ফেব্রুয়ারি রাতে জেলার ১৪টি থানা এলাকা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের ৬৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি ৩১ জন ও  ৩ ফেব্রুয়ারি ২৪ জনকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘সরকার জনগণকে ভয় পায়। জনবিস্ফোরণ ঠেকাতে অবৈধ সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা গ্রেফতারের নিন্দা জানাই এবং নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ এস এম কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির অভিযোগ সঠিক নয়। এগুলো কোনও রাজনৈতিক গ্রেফতার নয়। যাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে।’

জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইও ওয়ান মো. মাহাবুব মোর্শেদ বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। এছাড়াও অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে বিএনপি জামায়াতের ২৪ নেতা আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের