নীলফামারীতে বিএনপি জামায়াতের ২৪ নেতা আটক

নীলফামারী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৪

  গ্রেফতার

নীলফামারীতে খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বিএনপি জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে নীলফামারী পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জেলার ছয় উপজেলায় গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতার বিএনপি নেতারা হলেন, ডোমার উপজেলার ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত (৩১), সৈয়দপুর উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু (২৮), একই উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন (৩৫), ছাত্রদল নেতা সাজেদুল রহমান (৩২), নীলফামারী পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবিএম হুমায়ুন কবীর তুষার (৩৪), সদরের ইটাখোলা বিএনপির নেতা বিজয় চন্দ্র (৩৮), আবুল কালাম (৩৫), ফরহাদ হোসেন (৩৬), ডোমার বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম (৩৩), জলঢাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৫), একই উপজেলার বিএনপি নেতা সাইদুল ইসলাম (৪২), পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলন ইসলাম (৩২), মীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (৩৪), জলঢাকা বড়ভিটা ইউনিয়ন বিএনপির নেতা লাবলু মিয়া (৪০) ও বাদল মিয়া (৪৪)।

অপরদিকে, জামায়াত -শিবিরের গ্রেফতারকৃত নেতারা হলেন, জলঢাকা উপজেলা জামায়াতে কোষাধ্যক্ষ জামিয়ার রহমান (৫৩), জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি কে বি আর রহমান (৩৫), ডোমার উপজেলার ছাত্র শিবির নেতা মাহমুদুল আলম (২৫), জেলা সদরের সোনারায় ইউনিয়নের সুরা সদস্য রফিকুল ইসলাম (৫৪), একই ইউনিয়নের জামায়াত নেতা মহির আলী (৪৯), ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের জামায়াত নেতা রবিউল আলম (৪৭), ডিমলা উপজেলার সদর ইউনিয়নের জামায়াত নেতা আকবর আলী (৫৭), সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী (৩৪), কিশোরগঞ্জ উপজেলার জামায়াত নেতা জাহিদুল ইসলাম(৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (৭ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৮ 

 

  

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী