সাদুল্যাপুরে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কোচিং শিক্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫

সাদুল্যাপুরে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কোচিং শিক্ষক গ্রেফতার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ভালো রেজাল্ট করে দেওয়ার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগে কোচিং শিক্ষক কামরুজ্জামানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলা করেছেন। 

গ্রেফতার কামরুজ্জামান মাদারগঞ্জ আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষক।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ওই স্কুলছাত্রী আইডিয়াল কোচিং সেন্টারে কোচিং করতো। কোচিং শিক্ষক কামরুজ্জামান  তাকে উত্ত্যক্ত করতেন। জেএসসি পরীক্ষার পর ভালো ফল করে দেওয়ার কথা বলে তার কাছে সাদা কাগজে স্বাক্ষর নেন কামরুজ্জামান। কিছুদিন পর কামরুজ্জামান তাকে আরও বেশি উত্ত্যক্ত করা শুরু করেন। একপর্যায়ে কামরুজ্জামান এফিডেভিট করে তার সঙ্গে বিয়ে হয়েছে বলে ভয়ভীতি দেখায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ঘটনা প্রকাশ পায়। 

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও কোচিং পরিচালককে জানিয়েও কোনও বিচার পায়নি ছাত্রীর পরিবার। পরে ছাত্রীর পরিবার সাদুল্যাপুর থানা ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করে। মঙ্গলবার বিকালে উভয় পরিবারের উপস্থিতে অভিযোগের শুনানি করেন ইউএনও রহিমা খাতুন। কিন্তু সেখানেও সুষ্ঠ সমাধান না হওয়ায় থানায় কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। 

সাদুল্যাপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল করীম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্ত্যক্তের অভিযোগ এনে শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রীর বাবা। কামরুজ্জামানকে বুধবার আদালতে পাঠানো হবে। 

তিনি আরও জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে কোচিংয়ের অন্য ছাত্রীকেও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের