ভান্ডারিয়ায় চাকু মেরে যুবককে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৫
image

খুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে চাকু মেরে সমিত্র সাধক(২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত সমিত্র সাধকের বাবার নাম মনোরঞ্জন সাধক। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না জানান, শনিবার রাতে সমিত্র সাধক উত্তর শিয়াল এলাকার গুচ্ছগ্রামের কাছে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। এ সময় একটি বাগানের কাছে সন্ত্রাসীরা তার বুকে চাকু মারে। এ সময় সমিত্র চিৎকার দিয়ে জীবন বাঁচাতে দৌড়ে রিকশাচালক সজল বেপারীর ঘড়ে ওঠে।

সজল বেপারী জানান, ‘ঘটনার সময় আমি ভাত খাচ্ছিলাম। সমিত্রর এ অবস্থা দেখে আমি ডাক চিৎকার দেই। তখন আমার প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. জহিরুল হক জানান, সমিত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাম পাশে গুপ্তি অথবা চাকু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত মারাত্মক হওয়ায় তার মৃত্যু হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ রবিবার সকালে মর্গে পাঠানো হবে।

নিহত সমিত্রর ভাই মেঘনাথ সাধক জানান, তার ভাই পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। শুক্রবারই সে বাড়িতে এসেছিল।

ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল সিকদার জানান, সমিত্র সাধক মাদক মামলায় দেড় মাস হাজত খেটে ছাড়া পেয়েছে।

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি