মায়ের পা ধুয়ে ভালোবাসা নিবেদন শিশুদের

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪০

মায়ের পা ধুয়ে দিচ্ছে শিশুরা (ছবি- প্রতিনিধি)

মায়ের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেছে শতাধিক শিশু। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠান আয়োজন করে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল। ওই অনুষ্ঠানে নিজ নিজ মায়ের পা ধুয়ে ভালোবাসা জানায় শিশুরা।

টাঙ্গাইল এসপি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন– হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভীর।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভীর বলেন, ‘বাবা-মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে। প্রায়ই সংবাদ মাধ্যমে দেখি, অমুক জেলায় ছেলের হাতে বাবা বা মা খুন। এমন খবর আমাকে বিচলিত করে। অল্প সময়েই শিশুদের মনে বাবা-মায়ের প্রতি মর্যাদাবোধ সৃষ্টির জন্যই এ আয়োজন।’

এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ভালোবাসা দিবসে এমন অনুষ্ঠান আয়োজন করে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি