‘খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রাখতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৫

বিএনপির গণ-অনশন কর্মসূচি

বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখতেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পেছনে সরকারের অন্যায় ইচ্ছে রয়েছে। তারা চায়, খালেদা জিয়ার কারাবাস র্দীঘায়িত হোক। তাই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে রায়ের সত্যায়িত কপি দিতেও তারা গড়িমসি করছে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন করেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় বিএনপির এ নেতা এসব কথা বলেন। অভিযোগ রয়েছে, কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও ছাত্রদলের সভাপতি গাজী সিরাজের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মাহবুবুর রহমান শামীম বলেন, ‘বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে সরকার। তাই তারা রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিএনপিসহ বিরোধী দলের সভা-সমাবেশের কর্মসূচিতে সরকার ভীত হয়ে উঠে।’

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি কবির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির, সিটি করপোরেশনের কাউন্সিলর নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ‘গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী সরকার আদালতের মাধ্যমে খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনের ভাগ্য নির্ধারণের অপচেষ্টায় লিপ্ত। কিন্তু তাদের সেই আশা কখনোই বাংলার মাটিতে পূরণ হবে না। খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ।’

পরে বিকাল ৪টার দিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি কবির চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের অনশন ভাঙান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম