সুনামগঞ্জে জলমহালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪০ জেলে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৪০

জলমহালে মাছ ধরতে যাওয়া জেলেরা সুনামগঞ্জের ডুবাইল জলমহালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪০ জেলেকে গ্রেফতার  করেছে পুলিশ। তাদের বাড়ি নেত্রকোনা ও ময়নসিংহের পূর্বধলা, গৌরিপুর ও শ্যামগঞ্জ এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সুবংশপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন ডুবাইল জলমহালে নেত্রকোনার কয়েকশ’ জেলে দুটি পিকআপে করে অবৈধভাবে মাছ ধরতে যায়।

ধর্মপাশা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সেলিম আহমদ বলেন, আটক জেলেরা এলাকার বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত। তারা দেশীয় অস্ত্র ও অবৈধ জাল নিয়ে জলমহালে মাছ ধরতে গিয়ে ছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা পরিষদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ মুরাদ বলেন, খবর পেয়ে গিয়ে দেখি কয়েকশ জেলে জলমহালে মাছ ধরছে। পরে ওই সমিতির সভাপতি বিষ্ণু বর্মণ তাকে জানায়, জেলেদের অবৈধ মাছ ধরার ফলে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধর্মপাশা থানায় জলমহালের ম্যানেজার বাদী হয়ে ৪০ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদার।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের