খুলনায় পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক

খুলনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৭

শারমিন আক্তার খুলনায় পাসপোর্ট করাতে গিয়ে শারমিন আক্তার (২২) নামে এক রোহিঙ্গা তরুণী আটক  হয়েছেন। সোমবার বিকালে পুলিশ খুলনা পাসপোর্ট অফিস থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার প্রেমিক সাইফুল্লাহ চৌধুরীকেও (৪৪) পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শারমিন আক্তার নামে ওই তরুণী পাসপোর্ট করাতে আসেন। সাইফুল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তি এ কাজে তাকে সহযোগিতা করছিল। এ সময় পাসপোর্ট অফিসের পরিচালকের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাইয়ের পর তরুণীকে আটক করে। তার সহযোগী সাইফুল্লাহকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির চৌধুরীর ছেলে সাইফুল্লাহ চৌধুরী রোহিঙ্গা তরুণী শারমিনকে ভালোবেসে পালিয়ে খুলনায় নিয়ে আসেন। শারমিনের পিতা হামিদুল্লাহ পরিবারসহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।

ওসি মমতাজুল হক বলেন, ‘এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুজনকেই আদালতে হাজির করা হবে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেহেতু এ দেশে শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে, সেহেতু সাধারণ অপরাধ হিসেবে তাদের প্রথমেই সরাসরি আইনের আওতায় নেওয়া কঠিন। তাই আদালতের সিদ্ধান্ত নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম