একুশের প্রথম প্রহরে জাগ্রত সারাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৪

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সারাদেশে জেলাগুলোতে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ।

বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জে একুশের শ্রদ্ধা

কিশোরগঞ্জ

একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

নারায়ণগঞ্জে একুশের শ্রদ্ধা নারায়ণগঞ্জ

একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মাইনুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নরসিংদীতে একুশের শ্রদ্ধা নরসিংদী

রাত ১২টা ১ মিনিটে স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। পরে পুলিশ সুপার আমেনা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রেস ক্লাব, রাজনৈতিক দলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নেত্রকোনায় একুশের শ্রদ্ধা নেত্রকোনা

গভীর শ্রদ্ধায় রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র নজরুল ইসলাম খান। পরে জেলা প্রশাসক মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।

যশোরে একুশের শ্রদ্ধা যশোর

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গরবি শাহ সড়কে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও দায়রা জজ, প্রেস ক্লাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কারাগার, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

ব্রাহ্মণবাড়িয়ায় একুশের শ্রদ্ধা ব্রাহ্মণবাড়িয়া

মহান একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি কলেজের শহীদ বেদিতে ফুল দেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়া হয়।

সাতক্ষীরায় একুশের শ্রদ্ধা সাতক্ষীরা

গভীর শ্রদ্ধায় শহীদ বেদিতে ফুল দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহসহ জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ফুল দেন শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ ফুল দেন শহীদ মিনারে।

খুলনায় একুশের শ্রদ্ধা খুলনা
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ অন্যান্য দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জয়পুরহাট

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা প্রশাসন এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাত ১২টা ১ মিনিটে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসানসহ জেলার সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
আরও পড়ুন-
প্রভাতফেরিতে শিশুরাও
২১ মানে মাথা নত না করা

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ







ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

/টিআর/এইচআই/চেক-এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম