দুর্ঘটনায় আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিনু আশঙ্কামুক্ত

রাজশাহী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২

দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মিনু রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহীর সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তবে তাকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মিনুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক বুলবুল আহমেদ জানিয়েছেন, এই মুহূর্তে বিশ্রামে থাকতে হবে তাকে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাধুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মিনু। আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রামেক হাসপাতালের চিকিৎসক বুলবুল আহমেদ আজ শনিবার জানিয়েছেন, কপালের ওপরে আঘাত পেয়েছেন মিনু। এতে কিছু অংশ কেটে গিয়েছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে আঘাতটি গভীর নয়।
বুলবুল আহমেদ বলেন, ‘মিজানুর রহমান মিনুকে ছয়দিন পর সেলাই কাটার পরামর্শ দেওয়া হয়েছে। ওই দিন কাটা স্থানে ড্রেসিং করাতে হবে। এছাড়াও তাকে সম্পন্ন বিশ্রামে থাকতে বলা হয়েছে।’
এদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরে শনিবার সকাল থেকেই মিজানুর রহমান মিনুর বাড়িতে ভিড় জমাতে থাকেন নেতাকর্মীরা। তারা মিনুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় মিনু সবার কাছে দোয়া চেয়েছেন।
মিনুর দুর্ঘটনার কবলে পড়ার প্রসঙ্গে রাজশাহী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘মিজানুর রহমান মিনু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার এলাকা থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সাধুর মোড় এলাকায় সড়কের গতিরোধক পার হওয়ার সময় তার অটোরিকশা উল্টে যায়। তিনি মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও রাতেই তিনি বাড়ি চলে যান।’
শফিকুল আলম আরও বলেন, ‘খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের নেতাকর্মীরা হাসপাতালে গিয়েছিলেন। মেয়র বুলবুল তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। এসময় তার সঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন।’
আরও পড়ুন-
বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল: হানিফ
১৩ বছরেও কারুশিল্পী দুলালের তৈরি শহীদ মিনারটি পুনর্নির্মিত হয়নি

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম