বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৬

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এই দল (বিএনপি) যদি ক্ষমতায় আসে তবে তারা যেমন দলকে দুর্নীতিবাজ বানিয়েছে, তেমনি দেশটাকেও দুর্নীতিবাজ বানিয়ে ফেলবে। ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা, শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ যেসব কর্মকাণ্ড করেছে তাতে এই দলকে সন্ত্রাসী দল ছাড়া অন্য কিছু বলার ভাষা নেই।’ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন,‘জনগণ এই দলকে যেমন ক্ষমতার বাইরে দেখতে চায় তেমনি দুর্নীতিবাজ শীর্ষ নেতাদের কারাগারে দেখতে চান। দুর্নীতিবাজরা জেলে থাকলেই ভালো। বাইরে থাকলে আতঙ্কের কারণ হতে পারে।’

হানিফ আরও বলেন, ‘জিয়া সারাজীবন কারাগারে থাকুক মওদুদ সাহেবরা মনে হয় সেটাই চান। দলের শীর্ষ পর্যায়ের নেতানেত্রী দুর্নীতির দায়ে জেল খাটার পরও যারা বলে তারা বিপদে নেই বরং সরকারই বিপদে। এরমধ্যে দিয়েই প্রমাণ হয় বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল।’

কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি), এস এম মেহেদী হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি