সুনামগঞ্জে ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২

ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদে সুনামগঞ্জে ছাতক-দোয়ারাবাজার সড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'নিহতদের লাশ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও সুনামগঞ্জ ছাতক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।'

ব্রিজ ভেঙে পণ্যবোঝাই ট্রাক খাদে প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে তা ভেঙে যায়। এতে ট্রাকটিও খাদে পড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, উদ্ধার কাজ এখনও চলছে। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা সদরের সঙ্গে ছাতক, বিভাগীয় শহর সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে শনিবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে মানুষের দুর্ভোগ বেড়েছে।

ট্রাক উদ্ধারের চেষ্টা অন্যদিকে সুনামগঞ্জ সড়ক জনপথ জানায়, তারা সাময়িকভাবে লোকজনের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে। আগামীকাল থেকে এটি শেষ হবে। তবে সেতু সংস্কার করতে বেশকিছু দিন সময় লাগবে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাবেদ হোসেন মো. তারেক বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ২৫ জন সদস্য  উদ্ধার কাজ চালাচ্ছে।  উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ  হওয়ায় কিছুটা সময় লাগছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন,  'ট্রাক ও আটকা পড়া লাশের উদ্ধার কাজ চলছে।'

আরও পড়ুন:


জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ রোল মডেল:আইজিপি

/এসএনএইচ/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের