সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১০

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাইনাদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. জহিরুল  ইসলাম (১৯) ও  মো. সোহাগ (২০)।

উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাইনাদী এলাকার চান্দুর বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বকুল (৩০) ও তার স্ত্রী রিতা (২৬) পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে একটি লেগুনায় মাদকের একটি বড় চালান সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদী এলাকায় আসছে। পরে  পুলিশ অভিযান  চালিয়ে লেগুনা থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বোতলফেনসিডিল ও মাদক পাচারের কাজে ব্যবহৃত লেগুনাসহ ২ পাচারকারীকে আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভুমি এলাকার সাইদুল ইসলামের ছেলে। মো. সোহাগ একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: বরিশালে কারেন্ট জাল ও জাটকাসহ আটক ৯ জনের দণ্ড 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম