বরিশালে কারেন্ট জাল ও জাটকাসহ আটক ৯ জনের দণ্ড

বরিশাল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯

কোস্টগার্ডের অভিযানে আটক ৯ জেলে

বরিশালের বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল ও জাটকাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেছে।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘কোস্টগার্ডের একটি দল শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল, ২ টি বেহেন্দি জাল ও ২ মন জাটকা জব্দ করেছে। এসময় ৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের রবিবার বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ জালগুলো ধ্বংস ও জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের