জাফর ইকবালের ওপর হামলা: শাবিতে সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ডাক শিক্ষকদের

শাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৬:৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। আজ রবিবার (৪ মার্চ) শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠক থেকে বেরিয়ে শাবি শিক্ষক সমিতির  সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

পরে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, সিদ্ধান্ত অনুযায়ী ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস নেবেন না শিক্ষকরা। এসময় তারা প্রশাসনিক ভবন-২ এ প্রতীকী অবস্থান নেবেন এবং  কালো ব্যাচ ধারণ করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি