কক্সবাজারের পেকুয়ায় রিকশার গ্যারেজে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। ওই কারখানা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করা হয়েছে। কক্সবাজারে র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৫ মার্চ) সন্ধ্যায় পেকুয়া উপজেলা নাপিতখালী দক্ষিণপাড়ায় এই কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে আটক দুই কারিগর হলেন— মো. আ. কাদের (৩৪) ও মো. সৈয়দ নুর (৩২)।
র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল পেকুয়ায় কাদেরের রিকশার গ্যারেজে অভিযান চালায়। এসময় গ্যারেজের ভেতরে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে ১১টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।’ এসময় অস্ত্র তৈরির দুই কারিগরকেও আটক করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন-
৫০ কেজি নাকি ৪০ কেজি?
কেন্দুয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, আহত ১০








