চবি ক্যাম্পাসে মোবাইল চুরির অভিযোগে বহিরাগত আটক

চবি প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ০১:০৫আপডেট : ০৮ মার্চ ২০১৮, ০১:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীর মোবাইল চুরির অভিযোগে নাসরিন আক্তার নামে একজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৭ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বুধবার (৭ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মার্কেটিং বিভাগের মেয়েদের টয়লেটে যায় নাসরিন আক্তার। ওই সময় টয়লেটে অবস্থানরত এক ছাত্রীর ব্যাগ থেকে কৌশলে মোবাইল নিয়ে সরে পড়ে সে। এরপর ফাইন্যান্স বিভাগে চলে যায় নাসরিন। সেখানে ওই নারীকে সন্দেহ হওয়ায় এক কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে ফাইন্যান্স বিভাগের সভাপতির কাছে নিয়ে যান। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় ওই নারীর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয় এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

জানা যায়, আটক নাসরিনের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে। তার বাবার নাম আবুল কাশেম।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বলেন, ‘এক নারীকে আমরা আটক করেছি। তার নাম নাসরিন আক্তার। তাকে থানায় পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান