পঞ্চগড়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ০৩:৫৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ০৪:১৬

পঞ্চগড়

পঞ্চগড় ফিলিং স্টেশন নামে একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই পেট্রোল পাম্পে নির্মাণাধীন ছাদ ধসে হতাহতের ঘটনায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেসীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিন শ্রমিকের নিহতের ঘটনা ছাড়াও গুরুতর আহত অবস্থায় ৬ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মার্চ) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের খোলাপাড়া খানপুকুর এলাকায় ওই পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়; বুধবার দুপুর দেড়টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ঢালাই চলার সময় ছাদটি হঠাৎ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়েন। পুলিশ, পঞ্চগড় ও বোদা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং স্থানীয় লোকজনের সহায়তায় চাপা পড়া ৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর এদের ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসা ৯ নির্মাণ শ্রমিকের মধ্যে ৩ জনকে মৃত পাওয়া যায়। ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৩ জন শ্রমিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন জেলা শহরের পূর্ব জালাসী এলাকার আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫), চাঁনপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) ও পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)।

আহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকার হাবিবুর রহমানের তহিদুল ইসলাম (২০), খানপুকুর এলাকার আব্দুল কাদেরের ছেলে তোয়াবুর রহমান (৩০), বাবলু ইসলামের ছেলে রহিম উদ্দিন (২০), মোমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ আমতলা এলাকার রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)। এদের মধ্যে তহিদুল, তোয়াবুর ও রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের