ঝিনাইদহে আবাসন প্রকল্পে আগুন, ১০টি ঘর পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৯:৫০আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৯:৫০

আগুনে ঘটনার পর ছায়ানীড় আবাসন প্রকল্প

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়ীয়া গ্রামের ছায়ানীড় আবাসন প্রকল্পে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই আবাসন প্রকল্পের একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় আবাসনের ১০টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘটনার পর ইউনিয়ন পরিষদের সাহায্য

এ ব্যাপারে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার সংবাদ শুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা, ২টি কম্বল, ১০ কেজি করে চাল, শাড়ি ও লুঙ্গি অনুদান দিয়েছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের