বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ ওবায়দুল কাদেরের

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ১৭:৫৪আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:০৭

কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

আগামী নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিএনপিকে দূরে রাখার কোনও খায়েশ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলন করার পাঠ চুকে গেছে, আন্দোলন আর তারা করতে পারবে না। সেজন্য আমি তাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছি। নির্বাচন থেকে তাদের সরিয়ে দেওয়ার কোনও খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই।’

শনিবার (১০ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেনের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন করবে। একটা নিবন্ধিত দল হিসেবে সে অধিকার তাদের আছে। তবে খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমাদের হাতে নেই। এটা লিগ্যাল ব্যাটল। এখানে আমাদের কোনও হাত নেই।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা দেখার এখতিয়ার আদালতের। আদালত তাকে জামিন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আদালত তার সাজা বহাল রাখতে পারেন, তাকে ছেড়েও দিতে পারেন। এখানে সরকারের হস্তক্ষেপ নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করে খালেদা জিয়াকে কারামুক্ত করার বাস্তবতা এখন আর এদেশে নেই, এটা বিএনপিকে বুঝতে হবে। খালেদা জিয়া গ্রেফতারের পর বিএনপির নেতারা ভেবেছিল, আন্দোলনে দেশ উত্তাল হবে। কিন্ত তাদের সে ভাবনা বাস্তব হয়নি, হবেও না।’

তিনি বলেন, ‘আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে এখন বিভিন্ন সময় আন্দোলন-সমাবেশের ডাক দিচ্ছে, এটা আদালত অবমাননা। আদালতের রায়ে তাদের নেত্রী দণ্ডিত হয়েছেন। আদালতের বিরুদ্ধে তো তারা আন্দোলন করতে পারেন না। পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় অবস্থান নেওয়া, অনশনের নামে রাস্তা বন্ধ করা –এসব কি আইনসিদ্ধ বিষয়? রাস্তা বন্ধ করে জনভোগান্তির চেষ্টা করলে জনগণ কি তা সমর্থন করবে?’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের ব্যাপারে তিনি বলেন, ‘এ প্রজেক্টের শতকরা ৭০ ভাগ শেষ হয়েছে। এ প্রজেক্টে ২৬টি ব্রিজ আছে। এর মধ্যে ২৪টি ব্রিজের কাজ শেষ হয়েছে। ৬০টির মতো কালভার্ট আছে, এর মধ্যে ৫২টির কাজ শেষ হয়েছে।’

একই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোরলেন এখানে দৃশ্যমান পাবেন। আগামী রমজানের ঈদের সময় এবং ঈদের পরে এখানে আগের সেই অসহনীয় যানজট থাকবে না।’

এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক ইসহাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের