‘আ.লীগ ক্ষমতায় থাকলে সুবিধাবঞ্চিতরা ভাতা পান’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মার্চ ২০১৮, ২০:২৩আপডেট : ১০ মার্চ ২০১৮, ২০:৩১

বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সুবিধাবঞ্চিত মানুষেরা ভাতা সুবিধা পান বলে মন্তব্য করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া দেশের অবহেলিত মানুষদের জন্য ভাতা বা অন্য কোনও সুযোগ-সুবিধা চালু করতে পারেননি। বরং উল্টো চালু থাকা ভাতা সুবিধা বন্ধ করে দিয়েছিলেন।’

শনিবার (১০ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মিরসরাইয়ে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মোশারফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা দেশের অবহেলিত মানুষের পক্ষে আছেন বলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও পঙ্গু ভাতাসহ বিভিন্ন রকম সহায়তা প্রকল্প চালু রেখেছেন। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে এসব প্রকল্প বন্ধ করে দেবে। অতএব, দেশ ও দেশের জনগণের সুরক্ষার জন্য শেখ হাসিনার বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘এ বছরেই মিরসরাই উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেবো। মিরসরাইয়ে আর কেউ বিদ্যুৎবিহীন থাকবে না। উপজেলার আর কোনও রাস্তা কাঁচা থাকবে না। মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল হিসেবে শিল্প-কারখানা হয়ে গেলে এখানকার কোনও যুবক আর বেকার থাকবে না। সেখানে ৫০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’

২০০১ পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ের সন্ত্রাস ও ত্রাসের রাজত্বের কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে মিঠানালাসহ পুরো মিরসরাইয়ে কেউই শান্তিতে ঘুমাতে পারেনি। এই মিঠানালার সুনীল সাধুকে বিএনপির সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করেছিল। আর এখন আওয়ামী লীগ সরকারের আমলে মিরসরাইয়ের প্রতিটি গ্রামে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।’

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অসিত রঞ্জন মজুমদার প্রমুখ। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গির আলম ও ইউপি সদস্য মিজানুল হক যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম