৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৪:৪৩আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৫:৩৬

বাগেরহাটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

আগামী ৩ বছরের মধ্যে দেশের ৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বলেছেন, ‘৩ বছরের মধ্যে দেশের ৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী হিসাব করে এসব ক্লাসরুম বানানো হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি সেসব বিদ্যালয়ে বেশি ক্লাসরুম বানানো হবে।’

রবিবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় তিনি বলেন, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য ছিল সব শিশুকে স্কুলে আনা। কী গরীব, কী ধনী, সবার সন্তান স্কুলে আসবে। শিক্ষা সবার অধিকার। এ অধিকার তারা পাবে। তাদের স্কুলে এনে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে, বিগত সরকারগুলো যা চিন্তাও করেনি। বিনামূল্যে জানুয়ারির ১ তারিখে বই বিতরণ, শিক্ষাবৃত্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, মন্ত্রীর একান্ত সচিব শেখ আতাহার হোসেন, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা প্রাথমিক কর্মকর্তা অশোক কুমার সমদ্দার প্রমুখ।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম