রাজশাহীতে লাঠির আঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১৪:৩৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:৩৭

ছিদ্দীকের বাড়িতে শোকের মাতম রাজশাহীর পবা উপজেলায় ভ্যানের চাকার নিচে হাঁসের বাচ্চা মারা যাওয়ার গুজবকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নওহাটা পৌরসভার বাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

নিহত ভ্যানচালকের নাম মো. ছিদ্দীক (৩৮)। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

ওসি রাজিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর ছিদ্দীকের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক (৩৮) ও তার স্ত্রী ইরানী বেগম সালমা পালিয়ে যায়। তবে রাজ্জাকের ছোট ভাই মাহাবুর ও তার পিতা আরিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

ওসি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে ছিদ্দীক বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রাজ্জাকের একটি হাঁসের বাচ্চা ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে যায়। হাঁসের বাচ্চাটি মারা গেছে বলে রাজ্জাকের স্ত্রী সালমার সঙ্গে ভ্যানচালক ছিদ্দীকের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজ্জাক বাঁশের লাঠি দিয়ে ছিদ্দীকের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ছিদ্দীক। তবে ওই হাঁসের বাচ্চা মারা যায়নি। গুজবের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম