সুন্দরগঞ্জে কেন্দ্রে বিশৃঙ্খলা, ৪ আ.লীগ নেতাকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ১৮:৫৩আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:০০

ভোটগ্রহণ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে চার আওয়ামী লীগ নেতার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই চার নেতাকে জরিমানা করেন বিচারক আবদুল্লা আল মামুন।

চার আওয়ামী লীগ নেতা হলেন– সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশেক আলী জিকু, দহবন্দ ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য দুদু মিয়া ও জুয়েল রানা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় বিশৃঙ্খলার চেষ্টা করেন জরিমানা ওই চার নেতা। পরে পুলিশের সহায়তায় তাদের আটক করে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকের কাছে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী