কুমিল্লায় লং টেইলরের ধাক্কায় অতিরিক্ত আইজিপিসহ আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ০২:১৯আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০২:২৯

Comilla কুমিল্লায় লং টেইলরের ধাক্কায় পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের কোটবাড়ি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে তাদের গাড়িটিকে কোটবাড়ি মোড়ে লুপ রোড দিয়ে উল্টোপথে আসা লং টেইলর পেছন থেকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত আইজিপি, তার বডিগার্ড এএসআই নজরুল ও চালক এএসআই শরীফ আহত হন। ধাক্কায় তাদের গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

দুর্ঘটনার সংবাদ শুনে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে ছুটে যান।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমানসহ আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আর বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লং টেইলরটি আটক করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের