আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে: সিইসি

রাজশাহী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ২০:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২০:২৩

কথা বলছেন কে এম নূরুল হুদা (ছবি- প্রতিনিধি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও দলই বলেনি যে, তারা নির্বাচনে অংশ নেবে না। তাই বলাই যায়, নির্বাচনে বিএনপিসহ সব দল থাকবে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।’

শুক্রবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১১টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও বিতর্কের সুযোগই থাকবে না; এ ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেউ চাইলেও আগামী নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না।’ সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া কমিশনের লক্ষ্য বলেও জানান তিনি।

স্মার্টকার্ড বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘স্মার্টকার্ড সুন্দরভাবে ছাপানো হচ্ছে। এ কাজে অনিয়ম করায় ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের হাতে তা তুলে দেওয়া হবে।’

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার সাদাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী জেলার পুলিশ মো. শহীদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার সমর কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম