বিমান বিধ্বস্তে নিহত প্রিয়কের বাড়িতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ

গাজীপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৯:০৬

নিহত প্রিয়কের বাড়িতে ইউএস-বাংলা কর্মকর্তারা নেপালের ত্রিভুবন বিমানবন্দরে সোমবার (১২ মার্চ) বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত গাজীপুরের শ্রীপুরের ফারুক হোসেন প্রিয়কের বাড়িতে গেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুই কর্মকর্তা। কোম্পানির নির্বাহী পরিচালক এয়ার কমান্ডার (অব.) গোলাম তাওহীদ ও জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান নিহত প্রিয়কের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। শনিবার দুপুর ২টার দিকে তারা সেখানে যান।

তারা প্রায় ঘণ্টাখানেক প্রিয়কের বাড়িতে অবস্থান করেন। তারা মেহেদী হাসানের বাবা তোফাজ্জল হোসেন, এ্যানির বাবা সালাহ্ উদ্দিন মাহমুদ খসরুর সঙ্গে কথা বলেন। এসময় প্রিয়কের মা ফিরোজা খাতুন বাড়িতে ছিলেন না। তিনি বিমান বিধ্বস্তে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুত্রবধূ আলমুন নাহান এ্যানি, ভাতিজা মেহেদী হাসান ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণাকে দেখতে গিয়েছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়ক ও তার ছোট্ট মেয়ে প্রিয়ংময়ী তামাররার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। ইউএস-বাংলা পর্যায়ক্রমে বিধ্বস্ত বিমানের সব যাত্রী, পাইলট ও ক্রুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাবে।’ তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় যারা আছেন, তাদের যাবতীয় সুচিকিৎসার ব্যবস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ করবে।’

 মরদেহগুলো দেশে আনতে কিছুটা বিলম্ব হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আগামী সোমবারের (১৯ মার্চ) পর বলা যাবে মরদেহগুলো কবে আসবে। নেপালের হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহগুলোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে নেপাল পুলিশের কাছে হস্তান্তর করবে। পরে পুলিশ নেপালের বাংলাদেশ দূতাবাসে মরদেহ বুঝিয়ে দিলে দূতাবাস বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে। পরে বাংলাদেশের পুলিশের কাছ থেকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম