জাতীয় পতাকা অবমাননা, যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ০০:০০আপডেট : ২১ মার্চ ২০১৮, ০০:০৩

আটক

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মাজাহারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মার্চ) বিকালে তাকে আটক করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক এ খবর নিশ্চিত করেন।

আটককৃত মাজহারুল ইসলাম মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিমদেওহাটা গ্রামের আব্দুল বাছেদ আলীর ছেলে। মাজহারুল মাইক্রোবাস চালক।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে মাজাহারুল ইসলাম। ওই ছবিতে দেখা যায়, জাতীয় পতাকার এক প্রান্তে আগুন দিয়ে তা এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাজহার এবং অন্য হাতে জুতা নিয়ে জাতীয় পতাকার দিকে তাক করে রেখেছে। ছবিটি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীনের নজরে আসলে তিনি তা পুলিশকে জানান।

ইউএনও ইসরাত সাদমীন বলেন, ‘ফেসবুকে পোস্টটি দেখে তাৎক্ষণিক চিঠির মাধ্যমে পুলিশকে অবহিত করি। পরে ওই যুবককে পুলিশ আটক করে।’

ওসি একেএম মিজানুল হক বলেন, ‘মাজহারকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম