নরসিংদীর চরাঞ্চলে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

নরসিংদী প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ২০:৫৯আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২১:০৯

নরসিংদী নরসিংদী সদরের চরাঞ্চল করিমপুরে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচ জন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার করিমপুরের ভগারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, আলমগীর হোসেন নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আহতরা হলেন, করিমপুরের ভগারগঞ্জ গ্রামের মো. মোস্তাফা (৩২),আমির আলী (৫৫), জমির আলী (৫০) ও হবি মিয়া (৭০)।

পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভগারগঞ্জ গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের সঙ্গে আধিপত্য ও জমি সংক্রান্ত বিষয়ে করিমপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তাদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারিছ মিয়া বিষয়টি সমাধানের জন্য দুবার গ্রাম্য সালিশ বসিয়েছিলেন। সেই সালিশে সমঝোতাও হয়।

কিন্তু গত বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জনসভায় যোগ দিতে গেলে সেখানে বাচ্চু মেম্বার গ্রুপের সঙ্গে কামাল গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে বাচ্চু মেম্বার তার দলবল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়।

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মো. মোজাফফর হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পুলিশ মোতায়েন আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী