বাগেরহাটে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা নিহত

বাগেরহাট প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ০৬:৫৫আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০৭:৫২

বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাগ্নের হাতে মামা নুরুল হক মোড়ল (৫৭) নিহত হয়েছেন।
শনিবার বিকালে মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের চান মিয়া মোড়লের ছেলে। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ আলমগীর কবির এই প্রতিবেদককে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শনিবার দুপুরে একই গ্রামের বায়েজিদ খানের ছেলে  সাইদুল খান মেহেদীর সঙ্গে তার মামা নুরুল হকের মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে সাইদুল খান মেহেদী মামা নুরুল হকের নিম্নাঙ্গে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। তখন তার মাথায়ও আঘাত করে মেহেদী। গুরুতর আহতাবস্থায় নুরুল হককে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক  ভাগ্নে সাইদুল খান মেহেদী পালাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান