প্রস্তুতি সম্পন্ন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০১৮, ১৯:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৯:৪৮

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নাহিদ

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘আগামীকাল সোমবার (২ এপ্রিল) থেকে এইচএসটি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি, এবার সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

রবিবার (১ এপ্রিল) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ হল টুয়েন্টিফোর কমিউনিটি সেন্টারে কনভোকেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেশের বাস্তবতা ও আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় রেখে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। সেই অনুসারে টিউশন ফিসহ সব ব্যয় নির্ধারণ করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় একাধিক ক্যাম্পাসে পাঠদান চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের অবশ্যই নিজস্ব ক্যাম্পাসে ফিরতে হবে।’

কনভোকেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি বলেন, ‘অনেক সাধনা ও নিষ্ঠার মাধ্যমে আপনারা এ ডিগ্রি অর্জন করেছেন। এ ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না। কর্মজীবনে পদার্পন করে দেশের উন্নয়নে এ অর্জনকে কাজে লাগতে হবে।’

অনুষ্ঠানে সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, ইউএসটিসিডিটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আঞ্জুমান বানু লিমা,  সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম নুরুল আবসার ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী