কুমিল্লায় জেএমবি সন্দেহে আটক রিয়াদুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ২৩:১৯আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২৩:৩৯

কুমিল্লা কুমিল্লার বুড়িচং ময়নামতির নাজিরা বাজার এলাকায় বিস্ফোরণে আহত ও জেএমবি সদস্য সন্দেহে আটক রিয়াদুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতের বিচারক নুরুল আফসার এ রিমান্ড আদেশ দেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (২ এপ্রিল) মামলার বাদী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে রিয়াদুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে বুড়িচং উপজেলার ময়নামতির ইউনিয়নের হাজি আবদুল জলিলের তিন তলা পাকা দালানের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় চাঁপাইনবাবগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে রিয়াদুল হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রিয়াদুলকে একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করে।
পরদিন ৯ মার্চ বুড়িচং থানায় রিয়াদুল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্তের জন্য মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী