রংপুরে নিখোঁজ আইনজীবীর সন্ধান দাবিতে কুড়িগ্রামেও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ২১:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২১:২৫

মানববন্ধন

রংপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতিও। মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে জজকোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন করা হয়।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– সমিতিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেনসহ এর সিনিয়র নেতারা। বক্তারা অবিলম্বে রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানান।

শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজ হন। তার সন্ধানের দাবিতে আজও (মঙ্গলবার) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রংপুর জেলার আইনজীবীরা। আইনজীবীরা রথিশ চন্দ্রকে উদ্ধারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুমকি দিয়েছেন। এদিকে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের