নির্বাচন শেখ হাসিনার অধীনেই, ষড়যন্ত্রে কাজ হবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ২২:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ০৮:৪২

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

সংবিধান মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে কোনও ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জে মুক্তির সোপানে পরিবার পরিকল্পনা অধিদফতরের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। আর নির্বাচন পরিচালনা সংক্রান্ত সব কাজ করবে কমিশন।’

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে তিনি আরও বলেন, ‘জনগণ ভোটের মালিক। ভোটাররাই নির্ধারণ করবেন কোন দল ক্ষমতায় আসবে, কারা দেশ পরিচালনা করবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।’ উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন– জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালুজ্জামান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা টিএফপিও রেবেকা সুলতান প্রমুখ।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের