ভুয়া প্রশ্নপত্র বিক্রি, বরিশালে তরুণ গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১২:৫২আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৪:২২

গ্রেফতার হওয়া সৈকতের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনসহ র‌্যাব, ইনসেটে সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বরিশালের উজিরপুর থেকে বৃহস্পতিবার (৫ এপ্রিল) তাকে আটক করা হয়। পরে আজ শুক্রবার (৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সৈকত মৃধা (১৯) উজিরপুর উপজেলার যোগীরকান্দা গ্রামের গিয়াস মৃধার ছেলে। তার বিরুদ্ধে বরিশালে র‌্যাব-৮-এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ উজিরপুরের ডাবেরকুল চৌরাস্তার মোড়ে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় সৈকত মৃধাকে। ওই সময় তার কাছ থেকে দুইটি সিম কার্ডসহ একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে নাহিন স্বীকার করেন, তার নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি আছে। এর মধ্যে ‘নীল আকাশ’ ফেক আইডির মাধ্যমে ‘PSC.JSC.SSC.HSC Exam Helping Center’ নামক একটি গ্রুপ চালান তিনি। এই গ্রুপে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে বিক্রির জন্য তিনি নিজের মোবাইল নম্বর ব্যবহার করে স্ট্যাটাস দিয়ে থাকেন।
সৈকত মৃধা র‌্যাবের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন, তার স্ট্যটাসে অনেক শিক্ষার্থীই প্রলোভনে পড়ে প্রশ্ন নেওয়ার জন্য টাকা দিয়েছে। এভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিকাশসহ বিভিন্ন মোবাইল মাধ্যম ব্যবহার করতেন সৈকত।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি সৈকতের দখল থেকে উদ্ধার করা মোবাইল ফোন, ব্যবহৃত সিমকার্ড ও ফেসবুক আইডির তথ্য বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র বিক্রিতে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুন-
কেসিসি নির্বাচন: তিন দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৮৮ জন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম