বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে একঘরে করতে হবে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ১৬:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৬

  জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া নারী উন্নয়নবিরোধী। তিনি নারী নির্যাতনকারীদের পক্ষে। জঙ্গিদের সঙ্গী হয়ে তিনি দেশকে পিছিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তাদের পরিহার করতে হবে। বিএনপিকে সমাজ থেকে, রাজনীতির মাঠ থেকে, নির্বাচন থেকে একঘরে করতে হবে।’ রবিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে জাতীয় নারী জোট আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা জাসদ নিশ্চিত করতে চায়। জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা, অধিকার ও হিস্যার পাহারাদার।’

জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার সুনির্দিষ্ট কোনও প্রস্তাব হাজির করতে পারেনি। আমরা যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করবো। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।'

নারী জোটের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি নাসিমা আলীম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন,  নারী জোটের যুগ্ম সম্পাদক উম্মে হাসান ঝলমল, সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দ সুলতানা হ্যাপি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, জাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ। 

আরও পড়ুন: শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে