কোটা সংস্কার না করার দাবিতে জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন-বিক্ষোভ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ২১:০৩আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২১:১৬

ঝালকাঠিতে মানববন্ধন (ছবি- প্রতিনিধি)

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার না করার দাবি জানিয়ে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে ঝালকাঠি, ঝিনাইদহ, পাবনা, নেত্রকোনা ও মৌলভীবাজারসহ আরও কয়েকটি জেলায় মুক্তিযোদ্ধারা এ দুই কর্মসূচি পালন করেন।

বাংলা ট্রিবিউনের ঝালকাঠি প্রতিনিধি জানান, দেশজুড়ে শুরু হওয়া ছাত্র-আন্দোলনের মুখে কোটা পদ্ধতি সংস্কার না করার দাবিতে এ জেলায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন– জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দাখিল করেন।

নেত্রকোনায় মানববন্ধন (ছবি- প্রতিনিধি)

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, কোটা সংস্কার না করার দাবিতে এ জেলায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ মিছিলে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক সরোজ কুমার নাথের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। এসময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দিন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা প্রতিনিধি জানান, কোটা প্রথা বহাল রাখার দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন করেছেন এ জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন– মুক্তিযোদ্ধা সংসদ পাবনা ইউনিটের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ। কর্মসূচি শেষে তারাও অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

একই দাবিতে রাজশাহী, নেত্রকোনা ও মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের এ তিন জেলার প্রতিনিধি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি